চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় আফতাব উদ্দীন তাহসীন নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাহসীন চান্দগাঁওয়ের ৪ নম্বর রোডের হাজিরপুল এলাকার মো. মুসার ছেলে। স্থানীয়রা জানান, নিহত তাহসীন চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তবে তাহসীন ছাত্রলীগের কোন পদের দায়িত্বে ছিলেন কিনা তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। শমসের পাড়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার […]