আজ সোমবার টানেল উদ্বোধনের এক বছর পূর্ণ হলো। তবে দক্ষিণ চট্টগ্রামের এক নতুন শহর তৈরির স্বপ্ন নিয়ে টানেলটি নির্মাণ হলেও উদ্বোধনের একবছর পর সে স্বপ্ন যেন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে এখন। নির্মাণের আগে প্রতিবছর যত সংখ্যক যানবাহন চলাচলের সমীক্ষা ধরা হয়েছিলো সে সমীক্ষা থেকে অনেকটা দূরে টানেলে যানবাহন চলাচলের হিসাবনিকাশ। যে পরিমাণ অর্থ টানেলে আয় হচ্ছে তা দিয়ে ঋণ পরিশোধ তো দূরের কথা খরচ পোষাতেও পারছে না টানেল কর্তৃপক্ষ। এদিকে গত একবছরে টানেলের আনোয়ারা প্রান্থে বেড়েছে জমির দাম, উন্নত […]