চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফলমন্ডিতে ছুরিকাঘাত করে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪ | ৬:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকায় রেজাউল করিম সাকিব নামে এক কর্মচারীকে ছুরিকাঘাতে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় একজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় এক ব্যক্তি।

 

রবিবার (২৪ নভেম্বর) ফলমন্ডির সামনে এ ঘটনা ঘটে। আহত সাকিবকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত রেজাউল করিম সাকিব বিছমিল্লাহ ফল বিতানের কর্মচারী।

 

বিষয়টি নিশ্চিত করে বিছমিল্লাহ ফল বিতানের মালিক আলাউদ্দীন বলেন, আমার দুই কর্মচারী ৩০ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিল। ফলমন্ডি এলাকার ভঙ্গিশাহ মাজারের সামনে পৌঁছালে তিন চার জন লোক প্রথমে তাদের চোখে মরিচের গুঁড়ো ছুড়ে মারে। এরপর তারা হাতে থাকা টাকার ব্যাগ টানাটানি শুরু করে। টাকার ব্যাগ না দেয়ায় কর্মচারী সাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে একজন ব্যক্তি এগিয়ে এসে তাদের মধ্যে একজনকে ধরে ফেলেন। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়।

 

ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বলেন, এক ব্যক্তির সাহসিকতার কারণে আমাদের ব্যবসায়ী আলাউদ্দীনের টাকা উদ্ধার হয়েছে। তার প্রতিষ্ঠানের কর্মচারী গুরুতর আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট