চট্টগ্রামের ব্যস্ততম সড়ক বহদ্দারহাট মোড়। সড়কের একপাশে ভ্যানে করে ডিমের খাঁচি নিয়ে হাজির কয়েকজন যুবক। ভ্যানে লাগানো লাঠির আগায় ‘ডিম ডজন ১৪০ টাকা’ লেখা পোস্টার সাঁটানো। সেই পোস্টার চোখে পড়তেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কয়েকজন দাঁড়াতেই ভিড় জমে গেছে ভ্যান ঘিরে। যেখানে বেশিরভাগ রিকশা, সিএনজি অটোরিকশাচালক, পোশাক-শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। ডিমের বাজারে আগুনের সময় কমদামে ডিম পেয়ে কিনতে তারা ভিড় জমিয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বহদ্দারহাট মোড়ে এই দামে ডিম বিক্রি করতে দেখা যায় স্থানীয় কয়েকজন পোল্ট্রি […]