নদী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ। ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোগত কারণে সন্দ্বীপ চট্টগ্রামের জনপ্রিয় রুট কুমিরা টু গুপ্তছড়া রুট। তবে অতিরিক্ত ভাড়া, ফিটনেস ছাড়া নৌযান ও যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ছিল নিয়মিত। নৌ-পথের এসব অনিয়মসহ নৌ-যানে ভাড়া কমানো ও উন্মুক্ত নৌ-রুটের দাবিতে সন্দ্বীপের সাধারণ মানুষসহ ছাত্র-শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধিরা আন্দোলন সংগ্রাম করে আসছে । সর্বশেষ ৫ আগস্টের পটপরিবর্তনের পর বৈষম্যবিরোধী যাত্রী আন্দোলনের ব্যানারে দ্রুত ফেরি সার্ভিস চালু, উন্মুক্ত নৌ-রুট, নৌ-যানের ভাড়া কমানোসহ […]