চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে সাড়ে ১৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৩১ হাজার ৭০০ টাকা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে কর্ণফুলী থানাধীন ১৪ ও ১৫ নম্বর ঘাটের মাঝামাঝি মেরিন একাডেমি জেটি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে এসব তেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক। জানা যায়, গতকাল মেরিন একাডেমি জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে সদরঘাট নৌ থানাও কোস্টগার্ড পতেঙ্গাসহ যৌথ […]