নগরীর পতেঙ্গায় মেরিন ফিশারিজ সার্ভিলেন্স চেকপোস্ট এবং মৎস্য অধিদপ্তরের নিজস্ব জাহাজ ‘আরভি মিন সন্ধানী’ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এসময় আরভি মিন সন্ধানী জাহাজ সম্পর্কে লে. ক. শরফুদ্দিন, স্কিপার এবং সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের সহকারী পরিচালক আল মামুন বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। জাহাজটি সমুদ্রের গভীরতা পরিমাপ, তাপমাত্রা, লবণাক্ততা, পানির গুণমান এবং জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে।






















