নগরীর জাকির হোসেন সড়কের ফুটপাত উচ্ছেদের পর ফের দখল করেছে হকাররা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ মোড় থেকে হলি ক্রিসেন্ট হাসপাতাল পর্যন্ত ফুটপাতের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। এসময় অভিযানের খবর পেয়ে দখলদারদের কেউ কেউ মালামাল নিয়ে সরে যায়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া চসিকের কর্মকর্তা-কর্মীরা অভিযান শেষে চলে যাওয়ার এক থেকে দেড় ঘণ্টার ব্যবধানে হকাররা ফের ফুটপাত দখল করে নেয়। এদিকে, উচ্ছেদের পর এভাবে পুনরায় ফুটপাত দখল হয়ে যাওয়ায় […]