২০২৪ সালের ২৬ নভেম্বর। সন্ধ্যা প্রায় সমাগত। একটা কাজে যেতে হয় ঢাকার ধানমন্ডিতে। সেখানে গিয়ে জানতে পারি পাশের ভবনে থাকেন রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তাই ভাবলাম উনাকে দেখে আসি। ভবনের সিকিউরিটিকে চট্টগ্রামের পূর্বকোণের সাংবাদিক পরিচয় দিয়ে উনার ফ্ল্যাটে যাওয়ার কথা জানাই। সিকিউরিটি ইন্টারকমে আলাপের পর ফ্ল্যাট চিনিয়ে দিলেন। ফ্ল্যাটে গিয়ে দেখি আগে থেকে ৭/৮ জন লোক বসে আছেন। আমি একপাশে একটি চেয়ারে গিয়ে বসলাম। সবার জন্য দেওয়া হল চা-নাস্তা। কিছুক্ষণ পর নোমান সাহেব […]