জুলাই বিপ্লবে মাঠে নামায় আব্দুল্লাহ বিন আয়ুবকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। দুই থানা ঘোরানোর পর চট্টগ্রাম কারাগারই হয় তার ঠিকানা। তখনকার এইচএসসি পরীক্ষার্থী সদ্য কৈশোরোত্তীর্ণ ছেলে জেলে যাওয়ায় ভেঙে পড়েন মা জান্নাতুল ফেরদৌস। তবে সেটি ছেলেকে বুঝতে দেননি একটুও। ছেলে যখন জেলের চার দেয়ালে বন্দী তখন তাকে সাহস জোগাতে মা লেখেন চিঠি। টানা ১৫দিন সকল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছেলে সেই চিঠি পেয়ে পান ভরসা। তবে মায়ের চিঠিতে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি-খুনের বিষয়ে জানতে পেরে মনটা ভারও হয়ে যায় তার। […]