বেতন হাতে অফিস থেকে ফিরছিলেন এস এম শাহরিয়ার হাসান। সারামাসের ঘাম ঝরানো পরিশ্রম শেষে পাওয়া টাকাটা নিয়ে এই তরুণের ছিল একরাশ স্বপ্ন-অসুস্থ মায়ের চিকিৎসা করানো, সংসারের খরচ মেটানো। এরপর নিজের প্রয়োজন চুকিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া। কিন্তু সেই স্বপ্নটা ছিনতাই হয়ে গেলো কয়েক সেকেন্ডেই! কয়েকজন পকেটমার ভিড়ের মধ্যে কৌশলে পকেট থেকে নিয়ে নিয়েছে এই তরুণের রক্ত-ঘামে উপার্জিত বেতনের পুরো টাকাটাই। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই ছিনতাইকারীদের চেহেরা চিহ্নিতও করা গেছে। কিন্তু চারদিন কেটে গেলেও তাদের ধরতে পারেনি পুলিশ। এস […]