চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর -যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—মো. জাহেদ (১৮), সাইফুল, বিজয়, আকাশ, আরফাত, মিনহাজ, ফোরকান, ইকবাল, আকিব, আদর এবং তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় না জানা আরও দুই কিশোর। তাদের বেশিরভাগের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এদের বাড়ি চরপাথরঘাটা ৬ নম্বর ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোররা ‘জয় […]