চট্টগ্রাম আদালতে নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের নারী ও শিশু মামলার জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) প্রকাশ্যে টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুক্রবার এ ঘটনায় অভিযুক্ত জিআরও উপপরিদর্শক (এসআই) মো. শাহীন ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি গত কোরবানি ঈদের আগের বলে জিআরও শাহীনকে টাকা প্রদানকারী আইনজীবী তন্ময় বসাক গণমাধ্যমকে নিশিচত করেছেন। তিনি এখন বিষয়টি সামনে আনা একেবারেই অযাচিত বলে মন্তব্য করেছেন । এটা ঘুষ বা সে রকম কিছু ছিল না। একজন […]