চট্টগ্রামের চান্দগাঁওয়ে অভিযান পরিচালনা করে তিনটি চোরাই সিএনজিচালিত অটোরিক্সা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোরচক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মোহাম্মদ আব্বাস (৩২) ও মো. গিয়াস উদ্দিন (৩৫)। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম জোন ডিবির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন। তিনি জানান, নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই অটোরিক্সাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে তৈরি করা চোরাই সিএনজির বিভিন্ন ডকুমেন্ট, […]