বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৫২) এবং তার ছেলে আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান নিহালকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে লামা থানা পুলিশ। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তারা পলাতক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে জসিম উদ্দিন ও তার ছেলে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। নারী ও শিশু নির্যাতনসহ […]