গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল ও একটি মহল গণঅভ্যুত্থানের শহীদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়। অথচ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী হিসেবে আন্দোলন করেনি। বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ। শহীদ ওয়াসিম আকরাম নিজের […]