চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকায় থাকা একটি কনটেইনার থেকে ৭ রোল কাপড় চুরির দায়ে একজনকে আটক করেছে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বাহিনী। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম রুবেল (৩৪)। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, আটক হওয়া ব্যক্তি তার নিজের ট্রাক নিয়ে একটি কোম্পানির শিট কয়েল পরিবহনের জন্য বন্দরে প্রবেশ করে। বন্দরের জিসিবি এলাকায় ১৩ নম্বর শেডে পণ্য আনস্টাফিংয়ের জন্য একটি কনটেইনার রাখা ছিল। ওই […]