নগরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা লালখান বাজার মোড়। এই মোড়ে সড়ক পারাপারে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়েছেন পথচারীরা। দীর্ঘদিন ধরে লালখান বাজার মোড়ে পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি ছিল। অবশেষে লালখান বাজার মোড়ে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গত বৃহস্পতিবার থেকে ফুটওভার ব্রিজের নির্মাণ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সিডিএ সূত্রে জানা যায়, নান্দনিক নকশায় ফুটওভার ব্রিজ নির্মিত হবে। যেখানে তিনটি স্থান থেকে ওঠানামার সুযোগ থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে […]