নগরের ‘শিক্ষাপাড়া’ খ্যাত চকবাজারের প্রাণকেন্দ্র গুলজার মোড়। মোড়ের পাশেই বহুতল ভবন গুলজার টাওয়ারে বিসিএস, মেডিকেল ভর্তিসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির বিষয়ভিত্তিক কোচিং পরিচালনা করছে ১৬ প্রতিষ্ঠান। তবে খোঁজ নিয়ে জানা গেছে-এই ১৬ কোচিং সেন্টারের মধ্যে ৭টির কার্যক্রম চলছে অবৈধভাবে। কোনো নিবন্ধন ছাড়াই। শুধু গুলজার টাওয়ারে নয়-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নিবন্ধন ও ট্রেড লাইসেন্স ছাড়া অবৈধভাবে কোচিং সেন্টারের কার্যক্রম চলছে প্রায় সব এলাকায়। এর ফলে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর তদারকির বাইরে থাকছে […]