চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) সদস্যদের মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ ও কক্সবাজারের কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটির সমাবেশকে সামনে রেখে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২০ জুলাই) বিকেল পাঁচটার সময় নগরীর বিপ্লব উদ্যানের সমাবেশস্থলে সোয়াট সদস্যদের উপস্থিতি দেখা যায়। এর আগে, এনসিপি নেতাদের নিরাপত্তায় মোতায়েন করা হয় ডগ স্কোয়াড। জানা গেছে, বিকেল সাড়ে ৫টায় বহদ্দারহাটে জমায়েত এবং সেখান থেকে ষোলশহর দুই নম্বর গেট সংলগ্ন বিপ্লব […]