জানাজার নামাজে কাতারবন্দী মুসল্লিরা। সামনে খাটিয়ায় শায়িত মরদেহ। হঠাৎই মৃত ব্যক্তির আত্মীয়স্বজনেরা হাতে ধরা ছোট বোতল থেকে চিড়িক চিড়িক শব্দ তুলে ছেটাতে থাকেন গোলাপজল। কারও গায়ে, কারও কাঁধে, আবার কখনও সরাসরি মরদেহের গায়ে। চট্টগ্রামে ধর্মীয় যে কোনো রেওয়াজ-অনুষ্ঠানে এই গোলাপজল ছিটানো ছিল বহুদিনের রীতি। সুগন্ধ ছড়ানোই যার মূল উদ্দেশ্য। যদিও সেই গোলাপজলে নেই গোলাপের কোনো নির্যাস। বোতলভর্তি তরল কেবল নানারকম রাসায়নিকের মিশেল। সময়ের পালাবদলে পারফিউম আর বডি স্প্রের ভিড়ে সেই গোলাপজল ধর্মীয় আচার থেকে অনেকটা হারিয়ে এখন আশ্রয় নিয়েছে বিরিয়ানির […]