সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। সোমবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এ সময় ২০ জন আসামি ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন। এছাড়াও শুনানিতে আদালতে মামলার বাদী ও আলিফের পিতা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.রায়হানুল ওয়াজেদ চৌধুরী […]