অপরূপ সৌন্দর্যের নগর চট্টগ্রাম। কিন্তু বছরের পর বছর ধরে এই সৌন্দর্য ঢাকা পড়েছিল রাজনৈতিক ও বাণিজ্যিক ব্যানার পোস্টারের আড়ালে। নগরবাসী যখন এই দৃশ্যপট পরিবর্তনে প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন তখনই মেয়রের সৌন্দর্য রক্ষায় সাহসী উদ্যোগ সকলের নজর কেড়েছে। গত রবিবার সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন নিজের ছবি থাকা ব্যানার নিজেই অপসারণ করে এই কার্যক্রম শুরু করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে যে পরিবর্তনের রাজনীতির কথা সবাই বলছে-মেয়রের কার্যক্রম সেই পরিবর্তনের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে হচ্ছে। শুধু মেয়র নন-বড় দুই […]