চট্টগ্রামের কর্ণফুলীর ডিপ সি ডক এলাকা থেকে মো. সোহেল (৩০) নামে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ছৈয়দের ছেলে। তিনি ডকে তোলা একটি জাহাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ দেখে আপাতত আমাদের কাছে এটি আত্মহত্যা বলেই […]