একে একে ট্যানারি শিল্প বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামের চামড়া ব্যবসা হয়ে যায় ঢাকা নির্ভর। এরপর নানা সংকটে ধুঁকছে এখানকার চামড়াখাত। ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকার ট্যানারি মালিক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে আড়তদার ও ব্যবসায়ীরা। তাদের মর্জিমাফিক দরে চামড়া বিক্রি করতে হয়। আর পাওনা টাকা পেতে ঘুরতে হয় বছরের পর বছর। ব্যবসায়ীরা জানান, গত বছরের প্রায় ৫ কোটি টাকা পাওনা রয়েছে। এছাড়া ২০১৫-২০১৮ সালের বকেয়া রয়েছে প্রায় ২৫ কোটি টাকা। এভাবে প্রতিবছর ঢাকার ট্যানারি মালিকদের কাছে পুঁজি আটকে যাচ্ছে। এসব পাওনা […]