রাঙ্গামাটি কাউখালীতে পাহাড় কাটার সময় এর একাংশ ধসে জসিম উদ্দিন নামে এক শ্রমিক চাপা পড়ে নিহত হয়েছেন। নিহত জসিম রাঙ্গুনিয়া উপজেলার ফারুয়া ইয়নিয়নের ৬ নং ওয়ার্ডের জঙ্গল ফরুয়া এলাকার মো. মফিজউদ্দিনের ছেলে। এ সসয় মাটি চাপা পড়ে আরো একজন গুরুতর আহত হন। আজ শনিবার (২৫ অক্টোবর) বেতবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব সোনাইছড়ি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোনাইছড়ি পাড়া এলাকার ব্রিজের ব্লকে মাটি ভরাট করার জন্য সোনাইছড়ি জামে মসজিদের পাশে পাহাড়টি কাটার সময় ধসে পড়ে। […]