চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের কাঠগড় বাজারের উপরের অংশে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে জানান সিএনজি চালাক। এ সময় তাকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়েছে। তাদের বহনকারী সিএনজি থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা। প্রায় ঘন্টাখানেক পর অক্সিজেন এলাকা থেকে ভুক্তভোগী মুন্নাকে হাত-পা বাঁধা অবস্থায় […]