চট্টগ্রামের কাপাসগোলা মোড়ে খোলা ড্রেনে পড়ে মাত্র ৬ মাস বয়সী শিশু শেহরিশের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এই রিট আবেদনে অভিযোগ করা হয়েছে, নগর পরিকল্পনা ও অবকাঠামো ব্যবস্থাপনায় চরম গাফিলতি এবং দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের উদাসিনতা বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রতিশ্রুত নাগরিকের জীবনের অধিকার ও নিরাপত্তা লঙ্ঘন করে। এই রিটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত […]