রাজধানী থেকে পর্যটনগরী কক্সবাজারগামী প্রথম ট্রেনটির নামকরণ করা হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহেই নতুন এই ট্রেনের নাম দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম পর্যায়ে ১ ডিসেম্বর এককভাবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলাচল করলেও আগামী বছরের শুরুতে এই বহরে যুক্ত হচ্ছে আরও সাত জোড়া আন্তঃনগর এবং কমিউটার ট্রেন। ঢাকা-চট্টগ্রাম এবং চাঁদপুরের পাশাপাশি রাজশাহী রুট থেকে ট্রেন যুক্ত হচ্ছে কক্সবাজারের পথে। সংশ্লিষ্টরা জানান, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা বিলাসবহুল এই ট্রেনের সরকারি নাম ‘কক্সবাজার এক্সপ্রেস’। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের […]