চট্টগ্রামের হালিশহর বড়পোল মোড়ের নিকটবর্তী আড়ংয়ের সামনে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি সাদা রঙের হোন্ডা সিভিক প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ ১৪-২৮৫৬) বেপরোয়া গতিতে এসে রাস্তা পার হতে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সাইকেলে থাকা আরোহী মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের বয়স আনুমানিক ১৫-১৭ বছর বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটির চালকের নাম […]