চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় অপহরণের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল- মুছা (২২), মো. সোহেল (২৫), মো. রিয়াজ (২৪), মো. তাসিন (২৩) ও মো. রায়হান (২৬)। শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টায় বন্দরটিলা আয়াশার মার গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত ১০ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটে মো. সবুজ ফরাজী নামে যুবককে বন্দরটিলা সিটি কর্পোরোশন এলাকা থেকে ১১-১২ জন লোক চড়-থাপ্পড় মেরে রিকশায় তুলে আয়াশার […]