চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বন গবেষণা ইনস্টিটিউট রোড থেকে দেশীয় তৈরি একটি এলজি (অস্ত্র) ও দুটি গুলিসহ মো.জাকির হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)। রবিবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ফরেস্ট রেলওয়ে গেট এলাকার দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন গবেষণা ইনস্টিটিউট রোডের ফরেস্ট রেলওয়ে গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এক পর্যায়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ-১২-৬০০১) থামিয়ে […]