২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনীতি, খুনাখুনিসহ নানা কারণে আলোচিত-সমালোচিত রাউজান। এর মধ্যে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণায়। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চ্যালেঞ্জ দিতে চায় জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শাহাজাহান মঞ্জু ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী আল্লামা ইলিয়াছ নূরী। প্রতিদিনই এ তিন প্রার্থী চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠে-ময়দানে। করছেন পথসভা ও উঠান বৈঠকও। স্বাধীনতার পর থেকে রাউজানে বেশিরভাগ সময়ই জয়লাভ করে বিএনপি ও আওয়ামী লীগ। কিন্তু ৫ আগস্টের পর রাউজানের প্রেক্ষাপট […]