নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও জন নিরাপত্তায় এবার তিন পার্বত্য জেলায় ১০৮ প্লাটুন (২ হাজারেরও বেশি) বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে বান্দরবানে ২৫ প্লাটুন, রাঙামাটিতে ৪৪ প্লাটুন ও খাগড়াছড়িতে ৩৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড একশন টিম ও হেলিকপ্টারে কুইক রেসপন্স টিম কাজ করবে। অন্যদিকে সীমান্ত নিরাপত্তায় বিজিবির বিশেষ টিম কাজ করছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সরকারি কলেজ কেন্দ্রে বিজিবি বান্দরবান সেক্টর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল মো. রুবাইয়াত জামিল […]