চট্টগ্রাম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

১৯ দিনে প্রবাসী আয় ছাড়াল দুই বিলিয়ন ডলার
ফাইল ছবি

১৯ দিনে প্রবাসী আয় ছাড়াল দুই বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

২০ এপ্রিল, ২০২৬ | ৭:৫৩ অপরাহ্ণ

আগামী মাসে ঈদুল আযহা। ঈদকে কেন্দ্র করে অনেক প্রবাসী আগে থেকেই দেশে অর্থ পাঠানো শুরু করেছেন। ফ‌লে রেমিট্যান্স প্রবা‌হে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যার ধারাবাহিকতায় চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

 

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

 

খাত সংশ্লিষ্টদের মতে, ঈদকে কেন্দ্র করে কোরবা‌নির পশু কেনা ও পরিবারের বাড়তি খরচের কথা চিন্তা ক‌রে দেশে অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ফলে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।

 

কেন্দ্রীয় ব্যাং‌কের সবশেষ তথ্য বলছে, চলতি এপ্রিলের প্রথম ১৯ দিনে ২১২ কো‌টি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা ধ‌রে) এই অঙ্ক ২৬ হাজার কোটি টাকার বে‌শি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট