চট্টগ্রাম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রিটেইল অ্যাওয়ার্ডস’র স্বীকৃতি পেল ইউনিলিভার বাংলাদেশ

অনলাইন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৬ | ৭:২৩ অপরাহ্ণ

দেশের খুচরা খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কার অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। রোববার (১৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এই আয়োজনে আরও তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

উন্নত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মের জন্য ইউনিলিভার বাংলাদেশকে এ পুরস্কার দেওয়া হয়। এই প্ল্যাটফর্ম ব্যবসায়িক অংশীদারদের জন্য দ্রুত, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের সুযোগ তৈরি করছে এবং খুচরা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনছে। প্রযুক্তিনির্ভর ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানের মাধ্যমে দেশের খুচরা বাজার আধুনিকায়নে প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবেই এই অর্জনকে দেখা হচ্ছে।

একই সঙ্গে ‘মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, ‘বেস্ট লয়্যালটি ক্যাম্পেইন ফর রিটেইল’ এবং ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’—এই তিন ক্যাটাগরিতেও সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ। এসব স্বীকৃতি আধুনিক ও টেকসই খুচরা ইকোসিস্টেম গড়ে তুলতে ইউবিএলের সমন্বিত কার্যক্রমের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে টেকসই উন্নয়ন, তথ্যনির্ভর সম্পৃক্ততা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে দীর্ঘমেয়াদি সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসা ইউনিলিভার বাংলাদেশ তাদের বিশ্বস্ত ব্র্যান্ড ও খুচরা অংশীদারদের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ ভোক্তাকে সেবা দিয়ে আসছে। সাম্প্রতিক এই স্বীকৃতি উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোম্পানির অবদানকে আরও দৃশ্যমান করেছে এবং খুচরা অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি কার্যক্রমে টেকসই উন্নয়ন অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিও তুলে ধরেছে।

আগামী দিনে আরও অন্তর্ভুক্তিমূলক, দৃঢ় এবং সময়োপযোগী খুচরা ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ চালিয়ে যাওয়ার লক্ষ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তির কার্যকর ব্যবহার, গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে ভোক্তা, খুচরা ব্যবসায়ী ও সামগ্রিকভাবে সমাজের জন্য দীর্ঘমেয়াদি কার্যকারিতা তৈরির পরিকল্পনা নিয়েই এগোচ্ছে ইউনিলিভার বাংলাদেশ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট