চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

‘আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র–ইরান: ট্রাম্প

‘আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র–ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৪ এপ্রিল, ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

‘আগামী দুই দিনের মধ্যে’যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’

 

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ অন্যদের মধ্যে সপ্তাহান্তে এক বৈঠক হয়। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।

 

আজ মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে একমত হওয়ার ‘কোনো তথ্য নেই’।

তথ্যসূত্র: বিবিসি

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট