চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ফটিকছড়িতে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

১৫ মার্চ, ২০২৬ | ৫:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিশিষ্ট প্রবীণ মুরব্বি জনাব মো. চুরো মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার নারায়ণহাট স্লুইসগেট ও পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।

 

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাবাদ আঁজলা পাড়া নিবাসী মো. চুরো মিয়া (প্রকাশ আইয়ুবের বাবা) আজ দুপুরে রাস্তা পারাপারের সময় বা কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘদিনের পরিচিত ও মুরুব্বি হিসেবে তার মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। আজ রাত ১০টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, উপজেলার নারায়ণহাট স্লুইসগেট ও পেট্রোল পাম্প এলাকায় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট