চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ফটিকছড়িতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মানিকছড়ির যুবক নিহত

ফটিকছড়িতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মানিকছড়ির যুবক নিহত

মানিকছড়ি সংবাদদাতা

১৫ মার্চ, ২০২৬ | ১২:০৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সীমান্তবর্তী নয়াবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিরাজুল ইসলাম মানিকছড়ি উপজেলার গচ্চাবিল এলাকার চাঁদ মিয়ার ছেলে বলে জানা গেছে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়াজুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নয়াবাজার এলাকায় দ্রুতগামী পপুলার ওষুধ কোম্পানির একটি গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে সরাসরি ধাক্কা দিলে এটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই মৃত্যু হয়।

 

এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক কাভার্ডভ্যানটি আটকে দেয়।

 

খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট