
ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৩৭ জন রোহিঙ্গাকে সন্দ্বীপে আটক করা হয়েছে। আটকদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী ও ২৩ জন শিশু-কিশোর রয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নৌবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘রোহিঙ্গাদের উদ্ধার করে আমরা হেফাজতে নিয়েছি। তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে শুনেছি।’
আটককৃতদের উপজেলা প্রশাসনের সহায়তায় সন্তোষপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে তুলে ধরে তিনি বলেন, তাদের ভাসানচরে ফেরত পাঠানো হবে।
পূর্বকোণ/পিআর