চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত বেড়ে ৪

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত বেড়ে ৪

ফটিকছড়ি সংবাদদাতা

১০ মার্চ, ২০২৬ | ৩:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিনা কুমার ত্রিপুরার মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।

 

নিহত চিনা কুমার হারোয়ালছড়ি ইউনিয়নের হাজিরখিল চা বাগান এলাকার মাহেন্দ্র ত্রিপুরার ছেলে।

 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

উল্লেখ্য, গতকাল সোমবার (৯ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দিঘি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল, শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসছিল। পথে ফেলাগাজী দিঘী মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে যান। এসময় বাসটি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের এক আরোহী। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের দুই আরোহীকে মৃত ঘোষণা করেন। এতে অন্তত ১৪ যাত্রী আহত হন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট