চট্টগ্রাম রবিবার, ০৮ মার্চ, ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১০

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১০

টেকনাফ সংবাদদাতা

৮ মার্চ, ২০২৬ | ১২:০০ পূর্বাহ্ণ

মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটি জব্দ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা শাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালায়। তল্লাশিকালে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নজরুল ইসলাম (৩০), আব্দুল আজিজ (৩০), শফিকুর রহমান (২১), জাহেদুল ইসলাম (২৭), মো. এরশাদ (৩১), মো. নুরুল আলম (৩৪), মো. নুরুল হক (২০), মো. হারুন অর রশিদ (২৮), মো. নাসির উদ্দীন (৪০) এবং মো. এহসান (৩২)। আটককৃত সকল ব্যক্তিই চকরিয়া উপজেলার উত্তর ফুলছড়ি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট