
চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেনের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মোটরসাইকেল আরোহীরা। বাইকারদের অতিরিক্ত জ্বালানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ফিলিং স্টেশনের কর্মীরা।
শনিবার (৭ মার্চ) ভোর থেকেই এ অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সর্বত্র চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ করেছেন বাইকাররা।
ফটিকছড়ি উপজেলাতে মোট ৩টি ফিলিং স্টেশন রয়েছে। সকাল হতে ফটিকছড়ি সদরের সুন্দর অয়েল ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। চালু থাকার পর দুই ফিলিং স্টেশনগুলোতে সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করা হচ্ছে। এ পরিস্থিতির কারণে ফিলিং স্টেশনগুলোতে সর্বনিম্ন ২০০ টাকার এবং সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এ নিয়ে সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে কর্মচারীদের সঙ্গে বাইকারদের তর্কে জড়াতে দেখা গেছে।
সুন্দর অয়েল ফিলিং স্টেশনের ম্যানেজার সজল কান্তি দে জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে ফিলিং স্টেশনে তেল সরবরাহ সীমিতকরণ করা হয়েছে। আমাদের ফিলিং স্টেশনের জন্য বরাদ্দকৃত তেল বিক্রি হয়ে যাওয়াতে আমরা আর তেল পাচ্ছিনা। ফলে আপাতত অকটেন, পেট্রোল বিক্রি বন্ধ রয়েছে।
পূর্বকোণ/পিআর