চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুর, ‘সাতকানিয়া ভাত ঘরকে’ জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৫ মার্চ, ২০২৬ | ৭:৫২ অপরাহ্ণ

রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা, ইঁদুরের প্রাদুর্ভাব ও জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহারসহ নানাবিধ অপরাধে চকবাজারের সাতকানিয়া ভাত ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এই জরিমানা আদায় করেন।

উক্ত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রামের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানা পুলিশের একটি টিম সার্বিক সমন্বয় করেন। 

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট