নগরীর চান্দগাঁও থানায় গরুর খামারে ডাকাতির ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত চারটি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
পরে কক্সবাজারের চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্য—সেলিম ওরফে সেনাম (৩৫), আমান উদ্দিন (৩৮) ও আব্দুল হামিদ (৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া ও ঈদগাঁও এলাকা থেকে লুণ্ঠিত দুইটি গাভী ও দুইটি বাছুর উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল গভীর রাতে চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটে। খামারের মালিক মহিউদ্দীন এ ঘটনায় ২৫ এপ্রিল চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।পরবর্তীতে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়িটি উদ্ধার করে।
পূর্বকোণ/আরআর/পারভেজ





















