চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

কক্সবাজারের ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি

৫ মার্চ, ২০২৬ | ২:৫৪ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত চালানো এ অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো—কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহাম্মদের ছেলে মো. রাসেল (৪০), রামুর পশ্চিম মেরংলোয়া এলাকার মৃত নজিবুল আলমের মেয়ে ও বর্তমানে ঝিলংজার পশ্চিম মুক্তারকুলের বাসিন্দা কামরুন্নাহার (৩২) এবং তার ভাই একই এলাকার শওকত আলম (৩০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানায় অতর্কিত হানা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট