
পটিয়ার এয়াকুবদন্ডী গ্রামের বাসিন্দা সমাজসেবক মাস্টার নুরুল আলম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যাংক কর্মকর্তা মো. রিয়াদুল আলমের পিতা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন এহসান সিটি আবাসিকের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি হালিমখার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
শিক্ষকতার পাশাপাশি নুরুল আলম ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শুক্রবার বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই সমাজসেবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পূর্বকোণ/এএইচ