চট্টগ্রাম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

দুবাইয়ে অগ্নিদগ্ধ হয়ে রাউজানের শিশু তারহীনের ম
মো. তারহীন (৩)

দুবাইয়ে অগ্নিদগ্ধ হয়ে রাউজানের শিশু তারহীনের মৃত্যু

রাউজান সংবাদদাতা

২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে রাউজানের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে শারজা শহরে এই ঘটনা ঘটে। দুবাইয়ে অগ্নিদগ্ধের ঘটনায় নিহত শিশু মো. তারহীন (৩) রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখ পাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আহাদ সজীবের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুর মা ওয়াশরুমে গেলে এ সময় শিশুটি বাসার দরজা খোলা পেয়ে বাহিরে গেলে পাশের একটি বাসায় গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। সন্তানের এমন অকাল মৃত্যুতে প্রবাসে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার বাবা-মা। সন্তান হারিয়ে শোকে স্তব্ধ পরিবারটি। 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট