চট্টগ্রাম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে নাশকতা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

হাটহাজারীতে নাশকতা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতার মামলার পলাতক আসামি মো. নাজিম উদ্দিন ফরিদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।  

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাক গ্রেপ্তার করা হয়। ফরিদ ওই ইউনিয়নের মৃত বাদশা আলমের পুত্র।

 

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদের বিরুদ্ধে সরকারি পাহাড় ও বাগানের গাছ কেটে বিক্রি এবং গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে এলাকায় গোলাগুলি করে সাধারণ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেছে, তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় চুরি, ছিনতাই ও নাশকতাসহ মোট ৭টি মামলা রয়েছে।

 

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান জানিয়েছেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট