চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে রিকশাচালকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে রিকশাচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ বাচা মিয়া নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ বাচা মিয়া সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকার নেছার আহমদের ছেলে।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা হাসপাতালের বিপরীতে মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে মোহাম্মদ বাচা মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিন সন্তানের জনক বাচা মিয়া কয়েক মাস ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট